Bangla Diet

01616797167

কাজুবাদাম/চিনাবাদাম কম্বো

Original price was: ৳ 900.00.Current price is: ৳ 750.00.

কাজুবাদাম প্রোটিন, ভিটামিন, খনিজ আর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। চিনাবাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান।

Category:

কাজুবাদামের উপকারিতাঃ

হৃদযন্ত্র সবল রাখে

এই বাদামে কোনো কোলস্টেরল বা ক্ষতিকর উপাদান নেই। কিন্তু হৃদযন্ত্রের জন্য উপকারী চর্বি, তন্তু, প্রোটিন আর আরজিনি নামের উপাদান থাকে, যা হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখে।

ওজন কমাতে সাহায্য করে

যাঁরা ওজন কমাতে চান, তাঁরা চর্বি ও প্রোটিন জাতীয় অন্যান্য খাবার বাদ দিয়ে কাজু বাদাম খেতে পারেন। কাজু বাদামে যে প্রোটিন আছে, তা চর্বির পরিমাণ কমিয়ে ওজন ঠিক রাখতে সাহায্য করে।

রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে

রোগের সঙ্গে লড়াই করতে বাড়াতে হবে প্রতিরোধক্ষমতা। এ জন্য ভরসা রাখতে পারেন দুধে ভেজানো কাজুবাদামের ওপর।

হাড় মজবুত করে

কাজু বাদামে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ও ভিটামিন কে আছে। কাজু বাদাম নিয়মিত খেলে শরীরে খনিজের চাহিদা পূরণ হয় ও হাড় মজবুত থাকে।

চোখের জ্যোতি বাড়ায়

কাজু বাদামে প্রচুর পরিমাণে লুটেন ও জিয়াক্সাথিন অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা চোখকে আলোক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করতে পারে কাজু বাদাম।

রক্তরোগ দূর করে

পরিমিত মাত্রায় কাজু বাদাম খেলে রক্তস্বল্পতা দূর হয়। কাজু বাদামে কপার বা তামা থাকে, যা রক্তরোগ দূর করে।

 

চিনাবাদামের উপকারিতাঃ

হৃদরোগের ঝুঁকি কমায়

চিনাবাদামে মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

ডায়াবেটিসের ঝুঁকি কমায়

নিয়মিত চিনাবাদাম খেলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়।

প্রদাহ কমায়

চিনাবাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, যা বিভিন্ন রোগের কারণ হতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

চিনাবাদামে থাকা ফাইবার এবং প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন কমাতে সহায়ক bdnews24.com জানায়।

ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে

চিনাবাদামে থাকা ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টি উপাদান ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

স্মৃতিশক্তি বাড়ায়

কিছু গবেষণায় দেখা গেছে যে, চিনাবাদাম স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে।

ক্যান্সারের ঝুঁকি কমায়

চিনাবাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে সময় নিউজ জানায়।